আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানের সহধর্মিণী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
সোমবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মুহিউদ্দীন রাব্বানী। এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা চার ছেলে ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এদিকে জানানো হয়েছে, আজ জোহরের নামাজের পর জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

