এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল)। এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে গত ২ মার্চ সর্বশেষ এলপিজির মূল্য সমন্বয় করা হয়। তখন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।
এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা মূসকসহ কার্যকর ছিল। আজকের ঘোষণায় এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন মূল্যও নির্ধারণ করা হবে।

