ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর সাধারণ সম্পাদক, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা বার্ধক্যজনিত কারণে ১৯ এপ্রিল রবিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমা পাঁচ পুত্র ও তিন কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদ সালেহিন, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু, ওল্ড ঢাকা নাগরিক সমাজের সভাপতি আব্দুল রউফ ও মহাসচিব সানি মাহতাব, গাংচিল সাংবাদিক ফোরামের সভাপতি নাসিমা সোমা ও সাধারণ সম্পাদক জহুর ইকবাল, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ফরিদ সিদ্দিকী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শামীম শেখ, ঢাকা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম আমিন, নারিন্দা লায়ন্স ক্লাবের সভাপতি আজাদ হোসেন কবিরসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও দৈনিক সংবাদ সারাবেলা, দৈনিক বাংলাদেশের আলো এবং দৈনিক নওরোজ পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
রবিবার বাদ এশা নবাব বাড়ির জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বাংলার তারেক জামিল খ্যাত মুফতি নজরুল ইসলাম কাসেমী। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দাফন শেষে আজিমপুর কবরস্থান মসজিদের খতিব মাওলানা ইমরান দোয়া পরিচালনা করেন।
এদিকে, মরহুমার পুত্র মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশকারী সকল ব্যক্তি ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

