স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী ৩০ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কে এম সফর আলী এবং প্রতিষ্ঠাতা সভাপতি এম শামীম আউয়াল।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুম মুহতাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন হৃদয় আহমেদ। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন তুলি আলম ও মোহাম্মদ সেলিম। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সাংগঠনিক পদে দেশের বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন।
কমিটিতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, আইন, তথ্যপ্রযুক্তি, আবৃত্তি, প্রকাশনা, আন্তর্জাতিক সাহিত্য, নারী ও শিশু বিষয়ক কর্মকাণ্ডসহ নানা বিভাগে পৃথক সম্পাদক ও সহ-সম্পাদক মনোনীত করা হয়েছে। পাশাপাশি কার্যনির্বাহী ও কার্যকরী সদস্য পদেও একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির সম্মিলিত উদ্যোগে সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ড আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশের সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ ও প্রগতিশীল ধারায় এগিয়ে নিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা করেন।

