শিশু মৃত্যুর ঘটনায় সরকারের উদ্দেশ্য নিয়ে মন্তব্য, তদন্তের আশ্বাস তথ্য উপদেষ্টার
সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, শিশু মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটানোর উদ্দেশ্য সরকারের ছিল না। তিনি বলেন, টিকাদান কর্মসূচি চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে, তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে।
উপদেষ্টা আরও জানান, সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। বাকি অংশ দ্রুত সম্পন্ন করে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশ করেন তিনি। সরকার টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

