সোনারগাঁও ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় ব্যাচের আবর্তন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং তাদের শিক্ষাজীবনের স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ, যা তাদের ভবিষ্যৎ জীবনপথে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথিলা নাজনীন নীলিমা, সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক মো. আল আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক হাবিবুর রহমান কামাল (এনডিসি, পিএসসি), এবং কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এস. এম. তারেক ইকবাল। এছাড়া আরও উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন, বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান মো. শামীম সরকার।
বিদায়ী এই আয়োজনে শিক্ষার্থীদের স্মৃতিচারণ, অনুভূতি প্রকাশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

