দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট এবং ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব)-এর মধ্যে আজ একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মৌচাকস্থ ইবনে সিনা চেক-আপ পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য হলো ফ্যাড-ক্যাব-এর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সুলভে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা।
স্বাক্ষরিত এই কর্পোরেট চুক্তির আওতায় ইবনে সিনা ডায়াগনস্টিক এবং হাসপাতালের দেশব্যাপী সকল শাখায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন ফ্যাড-ক্যাব-এর সকল সম্মানিত সদস্য, তাদের পরিবারের সদস্য এবং সদস্য প্রতিষ্ঠানসমূহের স্টাফগণ। তারা সকল ধরণের মেডিকেল টেস্ট বা প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ওপর সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা লাভ করবেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি ফ্যাড-ক্যাব কর্তৃক আয়োজিত বিভিন্ন ইভেন্ট ও সেমিনারে ইবনে সিনা ট্রাস্ট স্পন্সর হিসেবে অংশগ্রহণ করার ব্যাপারেও সম্মতি জ্ঞাপন করেছে।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম ও হেড অফ ডিপার্টমেন্ট জনাব নিয়াজ মাখধুম শিবলী, ইবনে সিনা ডি-ল্যাব মালিবাগের ম্যানেজার ও এডমিন ইন-চার্জ জনাব কাজী মহিউদ্দিন কাইয়ুম এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্পোরেট রিজিয়ন ইন-চার্জ জনাব মোহাম্মদ মাসুদসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে ফ্যাড-ক্যাব (FACD-CAB)-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ জুলফিকার আলী জুয়েল, জেনারেল সেক্রেটারি মোঃ মেহেদী হাসান, ভাইস প্রেসিডেন্ট জনাব রবিউল হুসাইন ও জনাব জি এম ফারুক স্বপন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জনাব মাসুদ পারভেজ সম্রাট ও জনাব সাঈদ আহমেদ চন্দন, অর্গানাইজিং সেক্রেটারি জনাব মো: সোলাইমান, পিআর এন্ড কমিউনিকেশন সেক্রেটারি জনাব মো: সানাউল্লাহ এবং সচিব হাবীব উল্লাহ খান।
অনুষ্ঠান শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা এই অংশীদারিত্বের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন যে, এই চুক্তির মাধ্যমে ফ্যাড-ক্যাব-এর সদস্যরা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবেন, যা দীর্ঘমেয়াদে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক পেশাদার সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।

