সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (FDT) এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (AMT) বিভাগের শিক্ষার্থীরা ‘প্র্যাকটিক্যাল লার্নিং’-এর অংশ হিসেবে গত ৯ মে সাভারের ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড (জ্যাকেট ইউনিট) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ফোরএ ইয়ার্ন ডাইং লিমিটেড, টিম গ্রুপ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং) ও হেড অব বিজনেস অপারেশনস মো. মাহেদী হাসান আসিফ সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শিল্পখাতভিত্তিক বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা প্রদান করেন। তার এই সহযোগিতা একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই শিক্ষা সফরটি পরিচালনা করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান হাবিব এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. তাজবীর হুসাইন। তাদের সঙ্গে ছিলেন দুই বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ শামসুল আলম এবং কামরুল হাসান ভূঁইয়া, যারা পুরো কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়ভাবে দিকনির্দেশনা প্রদান করেন। সোনারগাঁও ইউনিভার্সিটি এ ধরনের শিল্প-একাডেমিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ভবিষ্যতেও এ ধরনের পেশাগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

