ভারতের মধ্যপ্রদেশের ধার এলাকায় কামাল মওলা মসজিদ কমপ্লেক্সকে ভোজশালা মন্দিরের অংশ হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার (১৫ মে) দেওয়া রায়ে আদালত জানায়, সেখানে স্বরস্বতী দেবীর মন্দির ও সংস্কৃত শিক্ষাকেন্দ্রের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে ২০০৩ সালের এএসআই নির্দেশনার আওতায় চলমান নামাজ আদায়ের সুযোগ সীমিত হয়ে যায়।
আদালত ভোজশালায় শুধুমাত্র হিন্দুদের পূজার অনুমতি দিয়েছে এবং মুসলিমদের রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে বিকল্প মসজিদ নির্মাণের জায়গা নিতে বলেছে। পাশাপাশি স্বরস্বতী দেবীর মূর্তি স্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে, যা বর্তমানে লন্ডনের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

