রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে, অবুঝ শিশু রামিসাকে হত্যার পূর্বেই পাশবিকভাবে ধর্ষণ করা হয়েছিল।
রিপোর্টের তথ্য অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর সেই পৈশাচিকতার প্রমাণ নষ্ট করতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরবর্তীতে অত্যন্ত নির্মমভাবে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়।
এই হৃদয়বিদারক ও নৃশংস ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দ্রুতই আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে। এর আগে, গতকাল শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ (DNA) রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

