সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)-এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রিয়াদুজ্জামান আলিফের যমুনা নদীতে ডুবে মৃত্যু হয়েছে। গত ২ জুন, মঙ্গলবার দুপুর ২টায় যমুনা নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির সিএসই বিভাগের ২৭এম১ ব্যাচের একজন নিয়মিত ছাত্র ছিলেন। জানা গেছে, বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে নদীর তীব্র স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। পরবর্তীতে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
মেধাবী এই শিক্ষার্থীর এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। ইউনিভার্সিটির উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

