ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রাত আনুমানিক ২:৩০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
পারিবারিক সূত্রে তার ভাগ্নি জানায়, জামালপুরের সরিষাবাড়ীতে বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। সাংবাদিক আসলাম ইকবালের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, গণমাধ্যম অঙ্গন এবং স্থানীয় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।

