চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। তবে ফলাফল সংগ্রহ ও অনলাইনে দেখার নিয়মাবলি পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল প্রকাশ-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

