কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে।
রোববার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংগঠনের যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার তুলে দেন।
বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ)। এছাড়া সহ-সভাপতি সালাম ফারুক (আরটিভি) ও মোসাম্মৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা), যুগ্ম-সম্পাদক মনির আহমাদ জারিফ (জনকণ্ঠ) ও ফারজানা আফরিন (নিউজ নাউ বাংলা), অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ (মানবকথা), সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ বাবলু (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক আশিকুর রহমান (স্টারনিউজ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন রাকিব (ঢাকাপোস্ট), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহমেদ আজম (রেডিও ধ্বনি), সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী (একুশে সংবাদ), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (বাংলাদেশ বুলেটিন), আন্তর্জাতিক সম্পাদক ইয়াছিন রানা (এটিএন বাংলা), ইভেন্ট ও আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (আমার দেশ) দায়িত্ব গ্রহণ করেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্টনিউজ), মো. আবু তাহের (প্রভাত) ও শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি সংগঠনের সদস্যদের পেশাগত মানোন্নয়ন এবং কুমিল্লার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান বলেন, কোনো প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কুমিল্লাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবে সিজেএফডি। সব সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনটি আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

