নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় শিক্ষা চত্বরের পৌর পার্কে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী সদর থানার ওসি এ আর এম মামুন জানান, মাহিয়া মনির বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

