রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, দুপুর ২টা ১৬ মিনিটের দিকে কলেরা হাসপাতালের পাশে একটি রংয়ের দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাশেদ বিন খালিদ বলেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায়নি।

