এনসিপির প্রবাসী সংগঠনের দায়িত্বে আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন ও কার্যক্রম দেখভালের জন্য গঠিত ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’র প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। কমিটির উপপ্রধান হয়েছেন মনিরা শারমিন। সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরাবিষয়ক কার্যক্রম গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণবিষয়ক উদ্যোগ সুসংহত করার লক্ষ্যে এ উপকমিটি গঠন করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।
এ ছাড়া ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক করা হয়েছে।

