ঢাকা শহরের যানজট নিরসনে টেকসই সমাধান, নিরাপদ সড়ক ও আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘Sustainable Solutions to Traffic Congestion in Dhaka City’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান কামাল, এনডিসি, পিএসসি।
সেমিনারে ঢাকা শহরের ক্রমবর্ধমান যানজট মোকাবিলা, পরিবহনব্যবস্থার উন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নগরবাসীর যাতায়াতকে আরও সহজ ও কার্যকর করার ক্ষেত্রে টেকসই পরিকল্পনা ও প্রকৌশলভিত্তিক সমাধানের গুরুত্ব তুলে ধরা হয়। ‘Smarter Transport, Safer Roads, A Better Dhaka’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সেমিনার নগর পরিবহনব্যবস্থার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং টেকসই ঢাকা গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির একটি উদ্যোগ।

