ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বসম্মতিক্রমে ‘বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়ন’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহ সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ হাসান আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী থানা রোড সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে ৮টায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—দৈনিক কালবেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় (সহসভাপতি), দৈনিক অভয়নগরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনি (সহসাধারণ সম্পাদক), দৈনিক জনবাণীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আব্দুর নুর আজাদ (সহসাংগঠনিক সম্পাদক), দৈনিক জনকণ্ঠের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সামানুর ইসলাম (অর্থ সম্পাদক), দৈনিক আমাদের সকালের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রবিউল আওয়াল (দপ্তর সম্পাদক) এবং দৈনিক আমার বার্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামাল হোসেন (প্রচার ও ক্রীড়া সম্পাদক)।
কমিটিতে দৈনিক ইত্তেফাকের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলাম প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাব্বির আহমেদ, নুর আলম সিদ্দিক, রেফাজ উদ্দীন ও রুবেল রানা।
এর আগে প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলামের অনুমতিক্রমে এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সাধারণ সভার সভাপতি আল মামুন জীবন নতুন এই কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

