ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাছবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং পরিবহন চালকরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার সময়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে যান। এতে যানবাহনের ধীরগতি হয়ে ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে যাতায়াতকারী মানুষ এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ‘ভোরে ট্রাক উল্টে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মূল লেনে গাছগুলো ছড়িয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে আঞ্চলিক লেনে যানচলাচল করছে। গাড়ি ও গাছগুলো সরানোর কাজ চলছে। আশা করছি, দ্রুত যানজট হ্রাস পাবে।

