Author: কুবি প্রতিনিধি
ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘পূজা উদযাপন পরিষদ’-এর উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়। ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রার্থনা কক্ষে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আয়োজকরা। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় কীর্তন, বিকেল ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি এবং রাত ৮টার দিকে শ্রীকৃষ্ণের জন্মাভিষেক…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
