আওয়ামী লীগের আরোপিত কারফিউয়ের কারণে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আটকা পড়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন বলেন, ট্রেনটি সকালে ছেড়েছিল, ভাঙ্গায় যাওয়ার পর সেটি আটকে আছে। ট্রেনটির গন্তব্য নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যদি ট্রেন বেশি দেরি করে তাহলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে- সেটি চলাচল করবে নাকি বন্ধ থাকবে। তিনি আরও জানান, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথানিয়মে ট্রেন ছেড়ে যাচ্ছে, কমলাপুরে কোনো সমস্যা নেই, ট্রেনগুলো যথানিয়মে ছেড়ে যাচ্ছে।
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

