বাংলাদেশ জনসংযোগ সমিতির (বিপিআর) দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি সমিতির ‘ফ্যামিলি ডে’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির ১৬তম কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় সভাপতি বজলুল হক রানার সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মহাসচিব মনিরুজ্জামান টিপুর স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে আরও বলা হয়, নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত তথ্য খুব শিগগিরই ঘোষণা করা হবে।
এসময় ইসি সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বজলুল হক রানা, সহ-সভাপতি-১ আবুল কাসেম শিখদার, মহাসচিব মনিরুজ্জামান টিপু, যুগ্ম-মহাসচিব-১ তারিকুল ইসলাম খান রবিন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহসান নিপু, দফতর সম্পাদক আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম বজলুল রহমান। এ ছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. এ কে এম শামসুল আরেফিন, আমির হোসেন জনি ও রুখসানা মিলি।

