রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।
সোমবার মধ্যে রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের তবলছড়ির পোস্ট অফিস কলোনী এলাকার এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ উপপরিদর্শকে নাম- সাজেদুল হক। সে রাঙামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক। সে শহরের তবলছড়ি পোস্ট কলোনীতে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনী এলাকায় এক ভাড়া বাসার কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাজেদুল হক। মরদেহটি উদ্ধার রাত ১২ টা ৫০ মিনিটে দিকে রাঙামাটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । মরদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

