মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে মেঘনা আলম লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চান। তবে অনলাইনে তাকে হয়রানি করা ব্যক্তিরা এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কি না—এমন প্রশ্ন করলে পাটওয়ারী কোনো উত্তর দেননি বলেও দাবি করেন তিনি। 
মেঘনা আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তার দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

