Author: নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে পরিচালিত রাঙামাটি শহরের রিজার্ভবাজার, শহীদ মিনার, মাঝেরবস্তি ও তবলছড়ি এলাকায় পরিচালিত সন্ত্রাস দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মাদকের অপরাধে মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী…
খুলনায় বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ায় পর্যাপ্ত শয্যা না থাকায় অনেককে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের ডেঙ্গু কর্নারে মাত্র ছয়টি শয্যা থাকলেও আক্রান্ত রোগীদের মেডিসিন ওয়ার্ডের বিভিন্ন স্থানেও রাখা হচ্ছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় শয্যা সংকটের পাশাপাশি মশারি ব্যবহারে কিছু রোগীর অনীহাও দেখা যাচ্ছে। এতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে খুলনা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় মশক নিধন ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শতভাগ জিপিএ-৫ পাওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। রোববার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নরসিংদী সদর উপজেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’…
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কাশিয়ানী উপজেলা শাখার নেতাকর্মীরা। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে তারা অবস্থান নেন। পরে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় ৫ থেকে ৭ মিনিট যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়। কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মিছিলকারীদের পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে…
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) ধর্মতত্ত্ব অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা ক্যাম্পাসে রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, দীর্ঘদিন যারা অন্যায়-অত্যাচার করেছেন,…
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতাকে সরকার বর্তমানে আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে এখনো পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশভিত্তিক আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে। সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেদনটি না পড়ে মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদনটিতে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অনুমানভিত্তিক…
মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবি জানিয়েছে, বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। তাদের ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। তরুণদের কথা মাথায় রেখে ‘সার্কেল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক…
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে ১৪টি বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করা হবে। বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গোলাপি রঙের বাসগুলো ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পৃথক রুটে চলাচল করবে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, এসব বাসের…
নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে সামনে এসেছে। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের সময় নেইমারের বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে যান ভাস্কোর মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ম্যাচের গ্যালারিতেও এর প্রভাব দেখা যায়। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন। নেইমার-মেন্দেসের দ্বন্দ্বের সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। ওই ম্যাচে মেন্দেসের ট্যাকেলে গুরুতর চোট পান নেইমার। মেন্দেস লাল কার্ড দেখার পাশাপাশি পরে নেইমারের কাছে ক্ষমাও চেয়েছিলেন। চলতি বছর দুজনই ব্রাজিলিয়ান…
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই-বাছাই শেষে স্বীকৃতি পাওয়া এসব রোহিঙ্গাকে ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যাচাই প্রক্রিয়া শেষে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন কার্যকর হবে না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা না থাকায় অতীতে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
