কক্সবাজারে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেট্রোসেম সিমেন্টের নতুন পণ্য ‘মেট্রোসেম সুপারকাস্ট’।
গত ২১ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় কক্সবাজারের কলাতলী রোডের ‘হোটেল দ্য কক্স টুডে’-তে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ নতুন এই পণ্যের মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন। দৃষ্টিনন্দন আতশবাজি ও কাউন্টডাউনের মাধ্যমে নতুন পণ্যটির উন্মোচন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মোবারক আলী ভূঁইয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিলার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বক্তব্যকালে ব্যবস্থাপনা পরিচালক ডিলারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের নির্মাণখাতে টেকসই ও শক্তিশালী অবদান রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শক্তিশালী ও দীর্ঘস্থায়ী নির্মাণ নিশ্চিত করার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ‘মেট্রোসেম সুপারকাস্ট’ প্রস্তুত করা হয়েছে এবং এটি দৃষ্টিনন্দন আধুনিক প্যাকেজিংয়ে বাজারে বাজারজাত করা হচ্ছে। অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

