ঝিনাইদহের শৈলকূপায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে ছেলের সাথে বাকবিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত ইলিয়াস আলী কাঁচেরকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও খন্দকবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট শৈলকূপা শহরের মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার দোকানে পণ্য বিতরণকে কেন্দ্র করে নিহতের ছেলে রিসালতের সাথে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ওইদিনই দুপুরে ইলিয়াস আলী মোটরসাইকেলযোগে শহরে যাওয়ার পথে হাজী মোড়ে পৌঁছালে মাজেদুল তাঁর ওপর রড ও হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অভিযুক্ত মাজেদুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পাওয়ার পরপর

