বিআরটিসির মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’-এ নারী বাসচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বিআরটিসির স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন।
চালক পদে আবেদনের জন্য বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। পাশাপাশি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা বর্তমান লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করতে হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। পরীক্ষা হবে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে।
প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

