দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি। পরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।
সফরের প্রথম দিনে সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করার পাশাপাশি নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। এ কারণে স্থানীয়দের মধ্যে তাকে বরণ করে নেওয়া ও একনজর দেখার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

