রাজধানীর মহাখালী এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।
তিনি আরও জানান, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে কেউ আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

