আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আবারও শুরু হতে যাচ্ছে ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিনরোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি ট্যুর। টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত এ ট্রফি ট্যুরে ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন মোল্লা, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু হানিফ এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের জয়েন্ট ডিরেক্টর মো. শরিফুল ইসলামসহ ইউনিভার্সিটির খেলোয়াড় ও শিক্ষার্থীরা। আয়োজকরা আশা করছেন, ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬-এর ট্রফি ট্যুর শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া কার্যক্রমের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়বে।

