গাজায় চলমান নৃশংসতার ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালাইব। তিনি অভিযোগ করেছেন, মার্কিন নির্মিত প্রাণঘাতী অস্ত্রের আঘাতেই গাজায় শিশুসহ বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাশিদা তালাইব বলেন, ‘গণহত্যা এখনো চলছে।’ তিনি অভিযোগ করেন, মার্কিন নির্মিত বোমার আঘাতে গাজায় শিশুরা প্রাণ হারাচ্ছে। যারা প্রাণে বেঁচে যাচ্ছে, তাদের অনেকেই সারাজীবনের জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
গাজায় ‘জাতিগত নিধনের’ মতো জঘন্য ও নৃশংস কর্মকাণ্ডে মার্কিন প্রশাসনের সব ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান এই কংগ্রেস সদস্য।
তিনি বলেন, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের সঙ্গে মার্কিন সহায়তার সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির পুনর্বিবেচনা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা

