সোনারগাঁও ইউনিভার্সিটি ইনোভেশন হাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী ২০২৬ (SU iVE 2026)। আয়োজনটিতে ছিল রোবট প্রদর্শনী ও ই-স্পোর্টস কার্নিভালসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম। ইনোভেশন সেগমেন্টে ছিল প্রজেক্ট শোকেস, রোবট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন এবং বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন। প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। গত ২৮ সেপ্টেম্বর (সোমবার) সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. তারিক ইকবাল, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ।
আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ তৈরি হয়। পাশাপাশি রোবটিকস ও ই-স্পোর্টসের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়।

