বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় লিওনেল মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টর হোনরিস কাউসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় অনুযায়ী মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দা গেলপি বলেন, মেসির পরিসংখ্যান বা ক্রীড়াবিদ হিসেবে অর্জনগুলোর বাইরেও তিনি একজন বিনয়ী ও অদম্য মানুষ যিনি জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের উজ্জ্বল প্রতীক। সম্মাননার মাধ্যমে খেলাধুলার সীমা লাঙ্ঘন করে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী একজন মানুষের প্রভাবকে তুলে ধরা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি মতে, এই ডক্টরেট ডিগ্রি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়, বরং সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার নিদর্শন ও শ্রদ্ধাঞ্জলি।

