আজ শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর বিশেষ কার্যক্রম ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’-এর উদ্বোধন বর্ণাঢ্য র্যালির মাধ্যমে করা হয়েছে। র্যালিটি সকাল ৮টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৬০টি গাড়ি আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশ নিয়েছে। এই র্যালির মূল উদ্দেশ্য লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি।
জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী জানান, র্যালির মূল উদ্দেশ্য লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে লায়ন্সের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অনুষ্ঠানে লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম এমজেএফ, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খানসহ বিভিন্ন পর্যায়ের লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে লায়ন্স বিভাগে প্রথম স্থান অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন এবং তৃতীয় স্থান যৌথভাবে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল। লিও বিভাগে প্রথম স্থান লিও ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস এবং তৃতীয় স্থান যৌথভাবে লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।
র্যালি চেয়ারম্যান লায়ন মাসউদ করিম অংশগ্রহণকারী সকল লায়ন ও লিও সদস্য, অতিথি এবং আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সমাপনী অনুষ্ঠানে জেলা গভর্নর লায়ন মহসীন ইমাম চৌধুরী লায়নিজমের আদর্শ ও সেবার বার্তাকে আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং লায়ন্সের সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি লায়নিজমকে আরও দূর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। আইপিডিজি লায়ন শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান র্যালির সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং লায়নিজমের প্রচার ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

