নওগাঁর আত্রাই উপজেলায় প্রবল বৃষ্টির মধ্যে নদী পার হওয়ার সময় বজ্রপাতে রোমান নামে ৮ বছরের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর-রায়পুর খেয়াঘাট (পারঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোমান রায়পুর গ্রামের প্রবাসী মোহাম্মদ জমিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নদী পার হওয়ার সময় প্রবল বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোমানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

