ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাচামালের দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাচামালের দোকান ভস্মীভূত হয়। গুদামে থাকা প্রায় তিন হাজার মন পাট পুড়ে গেছে, যার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে দাবি করেছেন বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই পাটের গুদাম ও দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। কিছু মালামাল রক্ষা করা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম, একটি চায়ের দোকান এবং দুটি কাচামালের দোকান মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মন পাট পুড়ে গেছে, যার মূল্য প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভস্মীভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা গেছে। অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে।

