নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা, দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা এবং ভিন্ন সংগঠনের আড়ালে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (০৪ নভেম্বর) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশারের নির্দেশনায় আয়োজিত এই বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে কড়া হুঁশিয়ারি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আওয়ামী স্বৈরাচার ও অপশক্তির বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান। এ সময় ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ’, ‘আপা আপা করিস না তোদের আপা আইবো না’, ‘হই হই রই রই কুত্তালীগ গেলি কই’ এবং ‘লীগ ধর জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এই বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, “নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা, ষড়যন্ত্র এবং দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঐক্যবদ্ধ ও সোচ্চার। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা সবসময় দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন, “যারা ভিন্ন পরিচয়ের আড়ালে থেকে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালাবে, তাদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ গড়ে তুলব। বাংলাদেশের বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত কিংবা নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।”

