Author: নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ব্রিজ ভেঙে শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৩ শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়। এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা ব্যবহার করা হচ্ছিল। অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে এবং এতে অনেক মানুষ নদীতে পড়ে যায়।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেন, এই যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এটি বন্ধে প্রস্তুত নয়। তিনি জানান, বিভিন্ন দেশ সংঘাত নিরসনের চেষ্টা করছে। ইরান যেকোনো কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত। তবে আরাঘচির মতে, সাময়িক যুদ্ধবিরতি সমস্যার স্থায়ী সমাধান নয়। তাই ইরান এমন সমাধান চায়, যা দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
এবারের ঈদে চাঁদাবাজি কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদ তুলনামূলক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। একটি লঞ্চ দুর্ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উদ্বেগ থাকলেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করা সম্ভব হয়েছে। দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সরকার…
রাজধানীর তুরাগ এলাকায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারী ভেনেটি ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মার্কেট করে অটোরিকশায় বাসায় ফেরার পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি হাসপাতালে নিয়ে যায়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি…
রমজান উপলক্ষে ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ রমজান, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর নাজির বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমিতির সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, ঢাকা যুব ফাউন্ডেশনের উপদেষ্টা আবু তালেব, বাপার জাতীয় কমিটির সদস্য মো. নাজিম উদ্দীন এবং নাজির বাজার বড় জামে মসজিদের খতিব হাফেজ সামসুল হক শিবলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ…
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ। বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত…
সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। বরং কিছু পরিবহন ২০ থেকে ৩০ টাকা কমও নিচ্ছে। কোনো যাত্রী বাড়তি ভাড়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ বুথও প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং কোথাও বড় ধরনের যানজট নেই। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঢাকার বাইরে যেতে…
ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকচাপায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজ কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম ফুলঝুরি খাতুন (৪৫)। তিনি উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী। আহত ছেলের নাম লাভলু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। ভ্যানটি তার ছেলেই চালাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত লাভলুকে…
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌরসভার নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাঙালীপাড়ার মৃত তোরাব আলী মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন। জানা গেছে, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ীর দিকে আসছিল। বাসটি নল্লা গ্রামীণ ব্যাংক এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তথ্য…
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আশরাফ উদ্দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিজ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। আশরাফ উদ্দিন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করাই তার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
