Author: অধিকার ডিজিটাল ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসার দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক—ব্যবসায়ী জাকির হোসেন ও প্রবাসী এমরান হোসেন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলো কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অপরজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল…
ব্যাট হাতে জো রুট ক্রিজে নামা মানেই যেন ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন কোনো অধ্যায় যোগ হওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। এই মাইলফলকে পৌঁছাতে রুট খেলেছেন ৫২১ ইনিংস। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ৫২২ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করা ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন রুট। তাঁর ওপরে আছেন কেবল ভারতের বিরাট কোহলি, যিনি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাইলফলক থেকে মাত্র তিন রান…
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।…
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের কঠিন সময় যেন কাটছেই না। অভিষেক আসরে টানা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। বুধবার (২৩ সেপ্টেম্বর) গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই জয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে পুল ‘এ’-তে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের গোলের ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। একের পর এক…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেছেন, তার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্নভাবে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে তার ছেলেকে ‘ফাঁসানোর চেষ্টা’ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার অপ্রতিমের পরিবারের সঙ্গে কোটবাড়ি গন্ধমতিতে তাদের নিজ বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লার আইনজীবীরা। এ সময় আবেগঘন পরিবেশে নিজের ছেলেকে নিয়ে এসব অভিযোগ করেন নাহিদা বেগম। তিনি বলেন, “২০২৫ সালের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে আমি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওই ঘটনার কারণে যদি আমার ছেলেকে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটা আমি মেনে…
সেনেগালের ছোট্ট গ্রাম বাম্বালির মানুষের জন্য সাদিও মানের ভালোবাসা নতুন নয়। ক্যারিয়ারে উপার্জিত অর্থের বড় একটি অংশ নিজের জন্মভূমির মানুষের কল্যাণে ব্যয় করেছেন সেনেগালের এই ফুটবল তারকা। মসজিদ, স্কুল, হাসপাতাল, পেট্রোল স্টেশন ও বেকারি নির্মাণের পর এবার গ্রামটির অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে বড় ধরনের কৃষিভিত্তিক শিল্প প্রকল্পে বিনিয়োগ করছেন তিনি। ৩৪ বছর বয়সী মানে নিজের অর্থে প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন সিএফএ ফ্রাঁ, অর্থাৎ প্রায় ২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছেন ‘এসএম১০ অ্যাগ্রো’ নামের প্রকল্পে। এর মাধ্যমে বাম্বালির আম উৎপাদনকে বাণিজ্যিক ও শিল্পভিত্তিক কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানে। প্রায় ৫০০…
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তবে বিশ্বজুড়ে তাঁর ভক্ত-সমর্থকদের মধ্যে এরই মধ্যে শুরু হয়েছে বিদায়ী ম্যাচের অপেক্ষা। এবার সেই ম্যাচে নিজের পরা জার্সি নিয়ে নিজেই কৌতূহলের অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও ভক্তদের আবদার রাখতে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি। বিদায়ী ম্যাচটি ঘিরে সমর্থকদের ব্যাপক আগ্রহের বিষয়টি তাঁরও অজানা নয়। সোমবার রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে একটি পোস্ট করেন মেসি। পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দেয়ালে রাখা আর্জেন্টিনার ঐতিহ্যবাহী জার্সির পরিবর্তে তিনি সেখানে…
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি সড়কসংলগ্ন একটি আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কেসি সড়ক দিয়ে যাতায়াতের সময় তারা ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজ নিয়ে জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিল্টন দত্ত জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হাত-পা বাঁধা অবস্থায়…
সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা পর্যন্ত বাড়ানোর পর এবার বাসের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে মঙ্গলবারের বৈঠকে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিআরটিএ সূত্র জানায়, নতুন ভাড়া কার্যকর করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে…
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই নানা কারণে আলোচনায় থাকেন। সম্প্রতি দেশের নিরাপত্তাব্যবস্থা ও নারীদের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমনকি সোনার গহনা পরেও স্বাভাবিকভাবে চলাফেরা করাকে নিরাপদ মনে করেন না তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তানজিন তিশা। এ সময় সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা নানা পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তিশার ভাষ্য, অনেক ক্ষেত্রে মানুষ এমন পরিস্থিতির শিকার হন, যা তাদের প্রাপ্য নয়। এসব ঘটনাকে অন্যায় মনে হলেও অনেক সময় কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন।…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
