Author: অধিকার ডিজিটাল ডেস্ক
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে খবর দিলে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন। পুলিশের…
রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এ নিয়ে রাজশাহী অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন নতুন রোগী ভর্তি এবং সুস্থ হয়ে ছাড়পত্র নেওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কিছুটা ওঠানামা করছে। তবে এক দিনে ২৯ জন নতুন রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে রাজশাহীর ৪৫ জন,…
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। এর ফলে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনেও তালা ঝুলিয়ে দেন। গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল…
আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গণ্ডার দিবস। বিশ্বের বিপন্ন বন্যপ্রাণীদের অন্যতম গণ্ডার সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এদের অস্তিত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গণ্ডার টিকে রয়েছে। এর মধ্যে এশিয়ায় রয়েছে একশৃঙ্গী বা গ্রেটার ওয়ান-হর্নড, জাভান ও সুমাত্রান গণ্ডার। আর আফ্রিকায় রয়েছে সাদা ও কালো গণ্ডার। পরিবেশ ও বন বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং আন্তর্জাতিক চোরাচালান চক্রের কারণে গণ্ডার আজ চরম অস্তিত্ব সংকটে রয়েছে। বিশেষ করে গণ্ডারের শিংকে ঘিরে প্রচলিত বিভিন্ন কুসংস্কার ও ভ্রান্ত ধারণার কারণে এ প্রাণীটি ব্যাপক চোরাশিকারের শিকার হচ্ছে। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় গণ্ডারের শিংয়ের তথাকথিত…
মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসার সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসের বিতর্কিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড়ে সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আ ন ম আয়াস সাকিব আল হাসানের বাসার সামনের গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এ সময় তাকে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে কিছু কথাও বলতে শোনা যায়। ভিডিওটি কে ধারণ করেছেন বা প্রথম কোথা থেকে সামাজিক…
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য জানা গেছে। স্টেট দুমার মোট ৪৫০টি আসনের মধ্যে ৩৫০টিতেই জয় পেয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ভোটগ্রহণের পর ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে রাশিয়ার মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি। ২০০১ সালের নির্বাচনে জয়ের মাধ্যমে স্টেট দুমায় আধিপত্য প্রতিষ্ঠার পর টানা ২৫ বছর ধরে পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন রয়েছে দলটি।…
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি বার্সেলোনায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বিশেষায়িত হাসপাতাল প্রকল্পে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকারও বেশি। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাটো’র প্রতিবেদনের বরাতে জানা যায়, মেসি তার দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অর্থ সহায়তা করেছেন। বার্সেলোনা ছাড়ার পাঁচ বছর পরও শহরটির মানুষের প্রতি মেসির এই মানবিক উদ্যোগ নতুন করে প্রশংসা কুড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’ নামের এই চিকিৎসাকেন্দ্রটি শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো। প্রায় ৫ হাজার ১৩৭ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য কেন্দ্রটি চালু হলে বছরে অন্তত…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে (১৬) জিজ্ঞাসাবাদের পর তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তদন্তসংশ্লিষ্টদের দাবি, অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল তুহিন। পরে তার সঙ্গে ফাহাদ ও কামরুল যুক্ত হয়। অপ্রতিমের মরদেহ উদ্ধারের পরদিন তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। তখনও তদন্তকারীরা জানতেন না, অপ্রতিম হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। তদন্তসংশ্লিষ্টরা জানান, শুরুতে তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে। দীর্ঘ…
বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধের পেছনে মাসিক ব্যয় আরও বেড়েছে। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ভোক্তারা। কেউ কেউ বাড়তি খরচ সামলাতে শিশুদের নিয়মিত দুধ খাওয়ানোও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। গত মাসে মিল্কভিটার আধা লিটার দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং এক লিটারের প্যাকেটের দাম ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হয়। সম্প্রতি অন্যান্য ব্র্যান্ডের তরল দুধের দামও বেড়েছে। ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার দুধ ৫৫ টাকা এবং এক লিটারের প্যাকেট ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ৮১ হাজার…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
