Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে (অ্যানেক্স ভবন) নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে রাঙামাটির সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নবউদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য ও হস্তান্তরিত বিভাগীয় দপ্তর প্রধানগণ। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দীপন তালুকদার সকল দপ্তরপ্রধানকে নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতা ও বৈষম্যহীনতার নীতি অনুসরণ করে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান। তিনি রাঙামাটির স্থানীয় প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদকে দেশের সামগ্রিক কল্যাণে কাজে…

Read More

রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাগুরা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’। নবগঠিত এই সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে চ্যানেল আই-এর শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমন নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে আড়ম্বরপূর্ণ এক উদ্বোধনী ও আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও গুণী সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সিনিয়র সাংবাদিক জাহিদ…

Read More

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশে গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলা হয়, স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ কিংবা গোপন বন্দিশালার অস্তিত্ব থাকবে না। অতীতে ভিন্নমত বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে কিংবা গুম করা হয়েছে, সেই অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিগত দেড় দশকে গুমের শিকার হওয়া রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের স্মরণ করা…

Read More

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ‘দৈনিক যায়যায়দিন’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ‘ক্যাম্পাস টাইমস’-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘নকশীকাঁথা ভবন’-এ অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। নতুন গঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আল…

Read More

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আর বি সি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়েছে। কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে সংগঠনটির সাধারণ সভায় দুই বছরের জন্য সাইফুর রহমানকে সভাপতি ও মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অ্যালামনাইয়ের শৃঙ্খলা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নতুন কমিটিতে মিয়া লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা ও প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী,…

Read More

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাসের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই মির্জা আব্বাসকে রাজধানীর…

Read More

রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা (ই-রিকশা) চলাচল পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। তবে নগরীর অভ্যন্তরীণ অলিগলি বা অভ্যন্তরীণ সড়কে চলাচলের জন্য সর্বোচ্চ চার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। ছয় যাত্রী বহনকারী কোনো ই-রিকশাকে ঢাকার দুই সিটি কর্পোরেশন নিবন্ধন দেবে না। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, অটোরিকশা নিয়ন্ত্রণের নীতিমালাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই তা জারি করা হবে। নতুন এই নীতিমালায় ই-রিকশার নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),…

Read More

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস (৩০ আগস্ট) উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’। এটি আন্তর্জাতিক মানবাধিকারের চরমতম লঙ্ঘন। বর্তমান সরকার প্রতিটি গুমের ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব গুম হওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানান। তিনি বলেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট সরকার জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনে গুম- অপহরণের পথ বেছে নিয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের বছরের পর বছর আটকে রাখতে তৈরি করা…

Read More

রাঙামাটির কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে পানি বাড়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, গত শনিবার দুপুরে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫.৬৪ ফুট এমএসএল, যা রাতে বেড়ে প্রায় ১০৫.৯৮ ফুট এমএসএলে পৌঁছায়। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় এবং পাহাড়ি ঢলে পানির চাপ বাড়তে থাকায় বাঁধের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু…

Read More

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের সুরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের ১৬টি জলকপাট (গেট) তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়িয়ে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, শনিবার রাত ৮টায় প্রথম ধাপে ৬ ইঞ্চি করে গেট খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয়। পর্যায়ক্রমে রাত ১০টা ৩৫ মিনিটে পানির পরিমাণ বাড়িয়ে ১৮ হাজার কিউসেক করা হয়েছিল। কিন্তু পানির সমতল সর্বোচ্চ ধারণক্ষমতা (১০৯ ফুট এমএসএল)-এর কাছাকাছি পৌঁছানোয়…

Read More