Author: অধিকার ডিজিটাল ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতিও। তার কাছ থেকে ট্রফি তুলে দেওয়া হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না—এমন সিদ্ধান্ত আগেই এসিসিকে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রোববার (১৩ সেপ্টেম্বর) নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। তবে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় নারী ক্রিকেট দল। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, নাকভির হাত থেকে ট্রফি দেওয়া হলে ভারতীয় দল অনুষ্ঠানে অংশ নেবে না—এ কথা তারা আগেই এসিসিকে জানিয়েছিলেন। এসিসি…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) হলটির ৩১৩ নম্বর কক্ষে শিক্ষার্থী অবৈধভাবে থাকার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হল প্রশাসন ও হল সংসদ সূত্রে জানা যায়, ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগ পেয়ে সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলমসহ হল সংসদের কয়েকজন সদস্য সেখানে যান। তবে সেখানে অবৈধভাবে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে কক্ষে থাকা শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। ভিপি রিপুল চাকমার অভিযোগ, একপর্যায়ে নাছিম উদ্দিন তাকে উদ্দেশ…

Read More

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে বন্দি অবস্থাতেই প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য কারাগারের ভেতরে নির্দিষ্ট ধর্মীয় বিধিবিধান পালনের অনুমতি এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কারাবন্দির পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে ধর্মীয় এ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আদ্যশ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর এ আবেদন করেছেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থা ও শর্তসাপেক্ষে…

Read More

চোরাচালান ঠেকাতে সিলেটের বিভিন্ন সড়ক ও রেলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি জোরদার করা হয়েছে। তবে এসব তল্লাশিতে পর্যটক ও সাধারণ যাত্রীদের হয়রানি ও ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, তল্লাশির সময় তাদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ব্যক্তিগত মালামালও খুঁটিয়ে দেখা হচ্ছে। জাফলং থেকে সিলেটে ফেরার পথে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন পর্যটক সাইফুল ইসলাম। তিনি জানান, সোমবার জৈন্তাপুরের কাটাগাং এলাকায় হাইওয়ে পুলিশ তাদের বাস থামিয়ে যাত্রীদের মালামাল তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা একটি কম্বল নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফুল ইসলাম বলেন, স্থানীয় একটি দোকান থেকে ২ হাজার ১০০ টাকা দিয়ে কম্বলটি কিনেছিলেন তিনি। তবুও কম্বলটির বিষয়ে তাকে…

Read More

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর গ্রামের সোহেল ও ঝর্ণা দম্পতির দীর্ঘদিনের মানবেতর জীবনে স্বস্তির আশার আলো জ্বালিয়েছে উপজেলা প্রশাসন। অন্যের গরুর গোয়ালঘরকে বসতঘর হিসেবে ব্যবহার করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করা এই পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে নতুন বসতঘর ও দোকান। পাশাপাশি দোকানের মালামালেরও ব্যবস্থা করে দেওয়া হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় আটঘর গ্রামে সোহেল-ঝর্ণা দম্পতির ঘর ও দোকান নির্মাণকাজের উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য রাজিয়া বেগম…

Read More

এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে আগামী ১২ নভেম্বর। ৭ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, মোট ইউনিয়ন ৪৫৮০টি। ৭ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, ৩য় ধাপ ৩০ ডিসেম্বর, ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল, ৭ম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারি আমরা। এগুলো প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।’…

Read More

ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায়। তবে ভারতও একই ধরনের সম্পর্ক চায়—এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা দিয়ে এখনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে তো তারা এখনো ইনভাইট করেনি।” ভারতে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড সৎ প্রতিবেশীসুলভ…

Read More

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গ্রাহক ফোরাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। চাকরি পুনর্বহালের দাবিতে সেখানে স্লোগান দেন চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সময়ে নিরপেক্ষ পরিচালনা পর্ষদসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি পালন করছিল সচেতন গ্রাহক ফোরাম। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি মোতাসিম বিল্লাহসহ কয়েকজন…

Read More

সরকারের হারানো অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সঠিক তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তা করলে নির্ধারিত হারে নগদ পুরস্কারও দেওয়া হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। হারানো সরকারি অস্ত্র উদ্ধারসহ সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। র‍্যাবের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট…

Read More

বাংলাদেশ থেকে কোনো ইসলামিক ধর্মীয় বক্তা বা ‘হুজুরকে’ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতেন। তবে বিজেপির বর্তমান সরকারের সময়ে এ ধরনের ধর্মীয় বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি। শুভেন্দু দাবি করেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে আসা এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গের বসিরহাটে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি…

Read More