Author: অধিকার ডিজিটাল ডেস্ক
সরকারের হারানো অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব অস্ত্র বা গোলাবারুদের তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। সঠিক তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সহায়তা করলে নির্ধারিত হারে নগদ পুরস্কারও দেওয়া হবে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। হারানো সরকারি অস্ত্র উদ্ধারসহ সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। র্যাবের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাইফেল, সাবমেশিন গান (এসএমজি), লাইট…
বাংলাদেশ থেকে কোনো ইসলামিক ধর্মীয় বক্তা বা ‘হুজুরকে’ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতেন। তবে বিজেপির বর্তমান সরকারের সময়ে এ ধরনের ধর্মীয় বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি। শুভেন্দু দাবি করেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে আসা এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গের বসিরহাটে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি…
জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের শিশু মরিয়মকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে নিজের ঘরের মেঝেতে পুঁতে রাখার কথা আদালতে স্বীকার করেছেন প্রধান অভিযুক্ত জামিলুল ইসলাম (৩৫)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেন। সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মরিয়ম। সকাল সাড়ে ৯টার দিকে তার মা মেয়ের খোঁজ নিতে স্কুলে গিয়ে জানতে পারেন, মরিয়ম সেদিন স্কুলে যায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আশপাশের পুকুর ও…
২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের আত্মবিশ্বাসী মন্তব্যের পর এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ইয়ামাল বলেছেন, গত মৌসুমের সাফল্য ও শিরোপা বিবেচনায় ব্যালন ডি’অর তারই প্রাপ্য। মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা বলেন, ‘আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। আমি সত্যিই বিশ্বাস করি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুইজনই আছি। আর এই বছর যা যা শিরোপা জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।’ গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ক্লাবটি লা লিগা…
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই সংসদ সদস্যের (এমপি) সমর্থক নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে পরে রংপুরে রেফার করা হয়েছে। রাত ১০টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের…
ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ‘শহীদদের মরদেহ উদ্ধার’ প্রকল্পের দ্বিতীয় ধাপে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ জুলাই এই উদ্ধার অভিযান শুরু হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ফিলিস্তিনিদের মরদেহ শনাক্ত ও উদ্ধারের লক্ষ্যেই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। তবে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে। প্রকল্পের দ্বিতীয় ধাপে উত্তর গাজার গাজা সিটি এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের নিচে অনুসন্ধান চালানো হচ্ছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা…
বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে সম্পৃক্ততা আরও জোরদার করছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC)। ‘ইউ-টার্ন টু মালয়েশিয়া’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়াকে বিশ্বস্ত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসা গন্তব্য হিসেবে তুলে ধরতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, করপোরেট ও সংশ্লিষ্ট শিল্পখাতের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ঢাকার বাইরের বিভিন্ন অঞ্চলেও মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে বৈঠক করেছে MHTC। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী…
গাজায় চলমান নৃশংসতার ঘটনায় মার্কিন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রাশিদা তালাইব। তিনি অভিযোগ করেছেন, মার্কিন নির্মিত প্রাণঘাতী অস্ত্রের আঘাতেই গাজায় শিশুসহ বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাশিদা তালাইব বলেন, ‘গণহত্যা এখনো চলছে।’ তিনি অভিযোগ করেন, মার্কিন নির্মিত বোমার আঘাতে গাজায় শিশুরা প্রাণ হারাচ্ছে। যারা প্রাণে বেঁচে যাচ্ছে, তাদের অনেকেই সারাজীবনের জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় ‘জাতিগত নিধনের’ মতো জঘন্য ও নৃশংস কর্মকাণ্ডে মার্কিন প্রশাসনের সব ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান এই কংগ্রেস সদস্য। তিনি বলেন, গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয়ের সঙ্গে মার্কিন সহায়তার…
সৌদি আরবে হুথিদের নতুন হামলা এবং পারস্য উপসাগরে জাহাজে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১৭ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২২ ডলারে লেনদেন হচ্ছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে…
রাঙামাটির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতু ফের পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সেতুটির পাটাতনের ওপর প্রায় ৫ ইঞ্চি পানি উঠে যায়। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা জারির পরও শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ঝুলন্ত সেতু এলাকায় পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসায় মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সেতুতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টার ম্যানেজার হাসান আহমেদ সোহেল বলেন,…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
