Author: অধিকার ডিজিটাল ডেস্ক

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল ১৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পূরণ করা ফরম ১৬ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে জমা দিতে হবে। রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯…

Read More

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এ সময় পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন। এর আগে শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নিহত হন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি যুবককে আটক…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডরমেটরি থেকে পিতল ও লোহার পাত চুরি করতে এসে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক ভ্যানচালক। তিনি হলেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন আব্দালপুরের মজিদের সন্তান জসিম উদ্দিন (৩০)। তাকে থানায় হস্তান্তর করল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এ চরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে প্রক্টর অফিসে নিয়ে গেলে চুরির বিষয়ে স্বীকারোক্তি দেন তিনি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি-২ থেকে গত দুই দিন আগে ৪-৫ কেজি পরিমাণের পিতল ও লোহার পাত চুরি হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখে যে এক ভ্যানচালক নিয়ে এসব মালামাল নিয়ে যাচ্ছিল। তাঁর গতিবিধি নজরে রেখে বিশ্ববিদ্যালয়ের…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলে অবৈধ শিক্ষার্থী অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন, স্থায়ী নীতিমালা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের শহীদ আনাস হল শাখার পক্ষ থেকে সুনির্দিষ্ট ৬ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের আবাসন অধিকার নিশ্চিত করতে এবং হলের প্রশাসনিক স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। প্রথম দাবিতে দ্রুততম সময়ে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের চিহ্নিত করে হল থেকে অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন এবং সিটপ্রত্যাশী শিক্ষার্থীদের সিজিপিএ ও মেধাক্রমসহ পূর্ণাঙ্গ ওয়েটিং লিস্ট প্রকাশের…

Read More

রাঙামাটির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতু ফের পানিতে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সেতুটির পাটাতনের ওপর প্রায় ৫ ইঞ্চি পানি উঠে যায়। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকি এড়াতে সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে নিষেধাজ্ঞা জারির পরও শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় ঝুলন্ত সেতু এলাকায় পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক রাঙামাটিতে বেড়াতে আসায় মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সেতুতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টার ম্যানেজার হাসান আহমেদ সোহেল বলেন,…

Read More

কয়লাস্বল্পতার কারণে প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা দ্বিতীয় ইউনিট পুনরায় চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। তবে একই দিন কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকেরও বেশি কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটির কারণ শনাক্ত করে দ্রুত ইউনিটটি পুনরায়…

Read More

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নাগরিকদের বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকার সবসময় সচেতন রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, আইআরআইয়ের টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিবিদ ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইআরআই প্রতিনিধিরা তাদের চলমান যুব নেতৃত্ব বিকাশ ও…

Read More

জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার কথা কোন ডিসেম্বরের কথা উল্লেখ করে বলেছেন, তা স্পষ্ট করতে হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দুলু বলেন, ‘এ রকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালের ডিসেম্বর, নাকি ২০৫০ সালের ডিসেম্বর—এটা পরিষ্কার করুন।’ তিনি আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার উদ্দেশে…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন নিয়োগপ্রত্যাশীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে প্রার্থীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দ্রুত বাস্তবায়ন এবং ভাইভা সম্পন্ন করা ৩৯ হাজার প্রার্থীর মধ্য থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নতুন করে চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানান। একই সঙ্গে লিখিত পরীক্ষার চার সেট—পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমার প্রার্থীদের সমানভাবে বিবেচনায় নেওয়ারও দাবি তোলেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা জানান, ২০২৩ সালের তৃতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের…

Read More

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর গ্রামের সোহেলের সংসার চলে অন্যের গরু রাখার জন্য তৈরি ছোট্ট একটি গোয়ালঘরে। নিজের নামে এক শতাংশ জমিও নেই তাঁর। মাথা গোঁজার মতো স্থায়ী কোনো ঠিকানা না থাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে ওই স্যাঁতসেঁতে ঘরেই মানবেতর জীবনযাপন করছেন তিনি। শুক্রবার বিকেলে আটঘর গ্রামে সোহেলের বসতঘরে গিয়ে দেখা যায়, গরু রাখার জন্য নির্মিত ছোট্ট ঘরটিই এখন তাঁদের সংসারের একমাত্র আশ্রয়। ঘরের এক পাশে সামান্য কিছু গৃহস্থালি সামগ্রী, অন্য পাশে স্ত্রী ও সন্তানদের থাকার ব্যবস্থা। স্বাভাবিক জীবনযাপনের ন্যূনতম সুযোগ-সুবিধাও নেই সেখানে। সোহেল নিজেও শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। ফলে সংসারে নেই স্থায়ী…

Read More