Author: অধিকার ডিজিটাল ডেস্ক

যশোরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার রঘুরামপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার হয়। মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত সাঈদ হোসেন (৩২) রঘুরামপুর গ্রামের নওয়াব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, মাদকসহ ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের সুমন নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সাইদ হোসেনের বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পান গ্রামের লোকজন। পরে পাশে পাওয়া যায় সাইদের গলাকাটা মরদেহ। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে ছিল। খবর পেয়ে কোতোয়ালি…

Read More

কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে কেন্দ্র প্রধান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল-প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্য এখন…

Read More

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর মো. আব্দুল মালেক গত রোববার জাহের আলভীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন (বুধবার) ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন…

Read More

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯ শিশু দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৮৯টি শিশু। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৬ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩…

Read More

চীনের ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি এই যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’র প্ল্যানারি সেশনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। ‘গ্রীষ্মকালীন…

Read More

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ছাত্রাবাস থেকে শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য Anwar Hossain Khan-সহ ১৭৯ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে রামগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৬ জুন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মরদেহ ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়। পরে তার পরিবার হত্যার অভিযোগ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন রাত…

Read More

রাজধানীর কদমতলী থানার মুন্সি খোলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. রাসেল (২৯) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেলের বোন রেশমা আক্তার জানান, কদমতলীর মুন্সি খোলা এলাকায় একটি কারখানার শ্রমিক ছিলেন রাসেল। গত ২২ জুন রাতে বাসা থেকে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখার জন্য বাসা থেকে বের হয়ে যান রাসেল। পরে তারা জানতে পারেন আর্জেন্টিনার খেলার হাফটাইমের সময় তার কিছু বন্ধু তাকে ডেকে নিয়ে নদীর ধারে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়…

Read More

লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে তার নামে ছড়িয়ে পড়া বহুল আলোচিত মন্তব্যের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এমন কোনো মন্তব্য তিনি কখনো করেননি এবং তার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া। সম্প্রতি ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন রোনালদো। তিনি জানান, নিজের নামে ছড়িয়ে পড়া মন্তব্য দেখে তিনিও অবাক হন। পরে তার প্রতিনিধিরা বিষয়টি অনুসন্ধান করে জানতে পারেন, স্পেনের একটি ক্রীড়া সংবাদমাধ্যমে তার নামে একটি ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিবেদনে রোনালদোর বক্তব্য হিসেবে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার বলার পাশাপাশি আরও কিছু…

Read More

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী চারদিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাসস’কে এসব তথ্য জানিয়েছেন। ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের ক্যাম্পেইনে ২ কোটি…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন এবার জিম্বাবুয়েতে। একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এই সিরিজ বাংলাদেশের জন্য আরও বেশি চ্যালেঞ্জ ও চাপের বলে মনে করেন তাসকিন আহমেদ। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেই যে উঠবে কঠিন সমালোচনা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাসকিন এমন মন্তব্যই করেন। জিম্বাবুয়েতে গিয়ে তাদের হারানো কঠিন- ক্রিকেটাররা তা ভালোই জানেন। সেটিই যেন মনে করিয়ে দিলেন টাইগার এই পেসার। তাসকিন বলেন, ‘জীবনে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জের। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে, এটা আরও বেশি চাপের। কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সঙ্গে খারাপ হলে বলবে জিম্বাবুয়ের সঙ্গে খারাপ খেলেছে।’…

Read More