Author: নিজস্ব প্রতিবেদক
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক : ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনী মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ডিজেসির সদস্যদের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিকূলতা মোকাবিলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমাণ করতে হবে। ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অনেকেই…
সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সহায়তার জন্য যারা যোগ্য, তারাই তা পাবে। দল-মতের ঊর্ধ্বে এই সহায়তা সবার জন্য নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সহায়তার পরিধি আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ানো হয়েছে। ইশরাক হোসেন বলেন, জাতীয়তাবাদী দল সবসময়ই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা…
শেষ হতে চলেছে পবিত্র রমজান মাস। এরই মধ্যে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের ক্ষণগণনা। দিন যত গড়াচ্ছে, সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই প্রশ্নের চূড়ান্ত জবাব মিলবে ১৯ মার্চ সন্ধ্যায়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠক থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার…
যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতি ঘণ্টায় দুই হাজারেরও বেশি যানবাহন পারাপার হচ্ছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করে। মঙ্গলবার ভোর থেকে এই চাপ আরও বেড়ে যায় এবং প্রতি ঘণ্টায় দুই হাজারের বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় বাড়তি বুথ চালু করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের পরিবর্তে বর্তমানে ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের এই বাড়তি চাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে।
যশোরের আলোচিত প্রতারক মাহমুদা কাণ্ডকে ঘিরে এবার আদালত ভবনের ভেতরে ভুক্তভোগী ও মাহমুদার স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) শ্লীলতাহানি ও পাল্টাপাল্টি মারধরের অভিযোগকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এজলাসের সামনে থেকেই দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় মাহমুদার ভাই ভুক্তভোগী এক নারীর শ্লীলতাহানি করেন। এতে উপস্থিত অন্যরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করলে তিনি সিঁড়িতে পড়ে আহত হন। ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কোর্ট পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মারামারিতে জড়িত থাকার অভিযোগে ভুক্তভোগী পক্ষের দুই নারীসহ তিনজনকে আটক করা…
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ উল্লেখ করেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, শারীরিক ও মানবিক দিক বিবেচনায় তাকে যেন দ্রুত ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য,…
অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেলা। নতুন বইয়ের গন্ধ, আড্ডা ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। এবারের বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত “সেরা রাধুনীদের সেরা রেসিপি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির…
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি বলে জানা গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ এক পোস্টে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তিনি বিশেষভাবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের নাম উল্লেখ করে বলেন, এসব দেশের সহযোগিতায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, ট্রাম্প যেসব দেশের নাম উল্লেখ করেছেন তাদের কয়েকটির সঙ্গে ইতোমধ্যে আলোচনা…
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রোববার এ হুমকি দিয়েছে আইআরজিসি। বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাঁকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’ এদিকে রোববার দুটি ইরানি ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সময় মধ্য ইসরায়েলে সতর্কতার সাইরেন বেজে ওঠে। ওই সময়…
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রায় চার ঘণ্টার আকাশপথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে। সেখানে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে বিমানবন্দরে নেওয়া হয়। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
