Author: অধিকার ডিজিটাল ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ৮১ হাজার…
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। এর আগে একই দিন আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম ও মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি…
৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। টুর্নামেন্টের ২৩তম ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফলে সোনারগাঁও ইউনিভার্সিটির সামনে জয়ের জন্য ৭৮ রানের লক্ষ্য দাঁড়ায়। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সোনারগাঁও ইউনিভার্সিটি। মাত্র ২.২ ওভারে ৮০ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় নিশ্চিত করে তারা। ফলে ২.২ ওভারেই লক্ষ্য পূরণ করে টুর্নামেন্টে…
মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তার মৃত্যু হয়। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার ইন্তেকালের খবর জানানো হয়েছে। শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়াহর অন্যতম সদস্য ছিলেন। মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন। জানা যায়, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায়…
জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি গতকাল বলেছিলাম, ২টা বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে।’ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা’ চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বাস-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন তিনি। জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের পর জাতীয়…
জামায়াতে ইসলামী শক্তিশালী বিরোধীদল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি গতকাল বলেছিলাম, ২টা বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে।’ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে আওয়ামী লীগের ‘অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা’ চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বাস-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন তিনি। জামায়াতের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নির্বাচনের পর জাতীয়…
কুমিল্লার দেবিদ্বারে দা দিয়ে কুপিয়ে মা ও আট মাস বয়সী ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাবি রাবেয়া বেগম। মুমূর্ষু অবস্থায় তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ার বেগম (৬২) এবং তার আট মাস বয়সী নাতনি। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত তরুণের নাম ইমন (২৪)। স্থানীয় বাসিন্দা মো. শামীম…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লং মার্চের পক্ষে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে তা বন্ধ করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, লং মার্চ প্রতিহত করতে গতকাল রাত থেকে বিভিন্ন স্থানে ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঐতিহাসিক লং মার্চ সফল করার পর আজ ঢাকা থেকে রংপুরের ঐতিহাসিক লং মার্চ শুরু হচ্ছে। ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে এ লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি…
ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত থাকলেও দেশটি থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়। রয়টার্সের হিসাবে, উভয় বেঞ্চমার্কই ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সৌদি আরব থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনাই বাজারে স্বস্তির অন্যতম কারণ হিসেবে দেখা…
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চলছে ৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট-২০২৬ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১২তম ম্যাচে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৯ রানে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটিকে আমন্ত্রণ জানায় স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪২ রানের সংগ্রহ দাঁড় করায় সোনারগাঁও ইউনিভার্সিটি। জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। ফলে ৯ রানের জয় পায় সোনারগাঁও ইউনিভার্সিটি। ম্যাচে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সোনারগাঁও ইউনিভার্সিটির খেলোয়াড় আশরাফুল নির্বাচিত হন ম্যাচসেরা। ম্যাচ শেষে তার হাতে ম্যান…
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত
