Author: অধিকার ডিজিটাল ডেস্ক

রসুন এমন একটি উপাদান, যা বিশ্বের নানা দেশের রান্নায় বিশেষভাবে জনপ্রিয়। অনেকের মতে, কোনো খাবারে রসুন একটু বেশি হলেও তা স্বাদের ক্ষতি করে না; বরং স্বাদকে আরও সমৃদ্ধ করে। রসুনপ্রেমীদের জন্য ‘জাতীয় রসুন দিবস’ বা ‘ন্যাশনাল গার্লিক ডে’ তাই এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি রসুনের ইতিহাস, স্বাদ এবং সম্ভাব্য স্বাস্থ্যগুণ সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়। পাশাপাশি এটি আমাদের মনে করিয়ে দেয়, কীভাবে একটি সাধারণ উপাদান ধীরে ধীরে বিশ্বজুড়ে রান্নার অপরিহার্য অংশে পরিণত হয়েছে। ধারণা করা হয়, প্রায় পাঁচ হাজার বছর আগে মধ্য এশিয়ায় বন্য রসুনের ব্যবহার শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং…

Read More

ফুটবল মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু যদি হয় ব্রাজিল, তবে সেখানে একজন বাংলাদেশির উপস্থিতি গর্বের বিষয়। তবে এবার কেবল উপস্থিতিই নয়, স্বয়ং ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারের হাতে বাংলাদেশের জাতীয় দলের জার্সি তুলে দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন প্রবাসী বাংলাদেশি ফটোসাংবাদিক শাহনুর রুমেন। ঘটনাটি যেন ব্রাজিলের ফুটবল মাঠে বাংলার উপস্থিতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা শাহনুর রুমেন এক যুগেরও বেশি সময় আগে জীবিকার সন্ধানে ব্রাজিলে পাড়ি জমান। কাজের পাশাপাশি ধীরে ধীরে তিনি যুক্ত হন ফটোসাংবাদিকতায়। বর্তমানে তিনি ব্রাজিল সাংবাদিক সমিতির সদস্য এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ও তারকাদের নিয়ে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের সূত্রেই…

Read More

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা মশুরিখোলা দরবার শরীফে ১৮ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাহফিল শেষে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের মাতা মরিয়ম বেগম (৮০)-এর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ সাইফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ গুল, আফজাল হোসেন চিশতি, ওল্ড ঢাকা নাগরিক সমাজের মহাসচিব সানি মাহতাব, সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, নিয়াজুর রহমান অন্তুসহ দরবারের অসংখ্য ভক্ত ও আশেকান। দোয়া ও মোনাজাত…

Read More

ঢাকা যুব ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ এশা নাজির বাজার বড় জামে মসজিদে পবিত্র হজ্জ পালনে আগ্রহী যাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহীদ মাহমুদ শহীদুল্লাহ এবং সঞ্চালনা করেন ধর্ম সম্পাদক হাফেজ ওয়াসীম উদ্দিন সজীব। প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন বাংলাদেশ জমিয়েত আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। এহরামের বিধান, প্রয়োজনীয় সামগ্রী ও হজ্জের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনা দেন নাজির বাজার বড় জামে মসজিদের খতিব হাফেজ শামসুল হক শিবলী। এছাড়া অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দিয়ে বিষয়গুলো আরও সহজভাবে তুলে ধরা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত হজ্জযাত্রীরা অংশগ্রহণ করেন…

Read More

জামায়াতে ইসলামীর প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি ভদ্র ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল, সংসদে তারা অত্যন্ত ডিসিপ্লিন মেনে চলে এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে।’ শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দলীয় বিভাজন ও মতাদর্শের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। তিনি জামায়াতে ইসলামীর প্রসঙ্গে বলেন, তারা নিয়মকানুন মেনে চলে এবং…

Read More

কোটাসংস্কার আন্দোলনের রূপকার, সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, শিক্ষকদের ক্ষমতা ও মর্যাদাদানের মাধ্যমেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, শিক্ষায় বিপ্লব আনতে হলে গ্রেড ও স্কেলে ব্যাপক পরিবর্তন আনতে হবে।শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে গড়ে তুলতে তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানান, যেন দেশের মেধাবীরা শিক্ষকতায় আসতে প্রতিযোগিতা করেন এবং দেশে গুনগত শিক্ষা নিশ্চিত হয়। তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির উর্বর আনন্দ কমিউনিটি সেন্টারে অবস্থিত হলি রোজ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা শুরু করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে অনিশ্চয়তার কথা জানান। ট্রাম্প বলেন, ‘হয়তো আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় থাকবে। তখন পরিস্থিতি এমন হবে যে, দুঃখজনকভাবে আমাদের আবার বোমা ফেলতে হবে।’ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে…

Read More

রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে বেশি—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে রাজনৈতিক চেতনা ও আগ্রহের ফলেই। একইভাবে, স্বৈরশাসন মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে। বৃহস্পতিবার দুপুরে নিজ জেলা ভোলা সফরের আগে বরিশাল সার্কিট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, গণতন্ত্র ছাড়া দেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যেতে পারে। তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে…

Read More

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন চালুর নির্দেশ সরকারি চাকরিজীবী ও জরুরি সেবাসংশ্লিষ্ট যানবাহনের জন্য তেল পাম্পে আলাদা জরুরি লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে এই বিশেষ সেবা চালু থাকবে। আজ বৃহস্পতিবার থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষক, অ্যাম্বুল্যান্সসহ অন্যান্য জরুরি বিভাগের যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল। জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, উপজেলার মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি…

Read More

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের তিনটি উদ্ভাবনী প্রকল্প ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) ইনোভেশন হাবের সহায়তায় “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬”-এ প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজনটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়, যার প্রতিপাদ্য ছিল “মানুষকে সংযুক্ত করা, ভবিষ্যৎকে সংযুক্ত করা”। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে ইউআইটিএস-এর তিনটি দল তাদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার পরিচয় তুলে ধরে। টিম “UITS_EnviQuant” তাদের AeroQuant প্রকল্পের মাধ্যমে স্বয়ংক্রিয় জলবায়ু-সহনশীল এরোপনিক্স ইকোসিস্টেম উপস্থাপন করে। টিম “UITS_Scrap Venture” ডিজিটাল বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর সমাধান প্রদর্শন করে এবং টিম “UITS_Green…

Read More